প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ । ১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নতুন জনপ্রতিনিধিরা জনপদ ও অধিবাসীদের নিরাপদ রাখবেন : রফিকুল ইসলাম এমপি

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ  মুকবুল হোসেন পাটওয়ারী ও ভাইস চেয়ারম্যান মো: ইমদাদুল হক মিলন ও  হাছিনা আক্তার দায়িত্বভার গ্রহণ করেছেন।
বুধবার সকালে শাহরাস্তি উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভায় পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন দায়িত্বভার গ্রহণ করে নবনিযুক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন পাটোয়ারীর সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, উপজেলা পরিষদের উপদেষ্টা মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার,  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাতের সঞ্চালনায়  এই দায়িত্বভার অনুষ্ঠান সম্পন্ন হয়।
ওই সময় স্থানীয় সাংসদ  মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আশা করি আগামী দিনগুলোতে তারা পূর্বে যেভাবে এ জনপদে সুন্দর পরিবেশ অত্র উপজেলায়  বিরাজমান ছিল তা অব্যাহত রাখবেন। একইভাবে তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীকে তার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়কে ভালো একটি সময় উল্লেখ করে তাকেও অভিনন্দন জানান।
এছাড়া সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজলের স্বামী সাবেক ব্যাংক কর্মকর্তা ফারুক হোসেন প্রয়াত হওয়ায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তার প্রতি সহানুভূতি জানান তিনি ।
ওই অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন ,ভাইস  চেয়ারম্যান মিলন ও হাসিনাকে  সাংসদ ও প্রশাসনের তরফ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। ওই সময় চেয়ারম্যান মকবুল হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এ অনুষ্ঠানে আমাদের  সাংসদ অনেক কষ্ট করে উপস্থিত থেকে আমাকে কৃতজ্ঞতার জালে আবদ্ধ করেছেন।আমি আগামী দিনগুলোতে সাংসদ মহোদয়ের দৃষ্টিভঙ্গি পরামর্শের আলোকে অত্র পরিষদের সকল কর্মকান্ড  পরিচালনায় চেষ্টা করব। এছাড়া তিনি সাবেক চেয়ারম্যান শেফালীসহ উপজেলা প্রশাসনের সকলের সহযোগিতার ভিত্তিতে পরিষদ পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
একইভাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মিলন তার অনুভূতিতে প্রকাশ করতে গিয়ে বলেন, আমি আপনাদের সহযোগিতায় ও পরম ভালবাসায় নির্বাচিত হয়েছি।আগামী দিনগুলিতে স্থানীয় সাংসদের প্রতি সমর্থন ও সহযোগিতার কথা পূনব্যক্ত করে  উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি স্থানীয় সংসদের মহল্লার অধিবাসী। স্যার পূর্ব থেকে আমাকে সহযোগিতা করে আসছেন। বর্তমানে স্যারের আন্তরিকতা ভালোবাসা জনগণের অকুণ্ঠ সমর্থনে জয়ী হয়েছি।আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি চেষ্টা করব, অত্র উপজেলার আপামর মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্লাহ  চৌধুরীর  স্ত্রী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীকে  বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী চেয়ারম্যানকে  ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, উপঢৌকনের মাধ্যমে সংবর্ধিত করে প্রশাসনের গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এদিকে গত ১২ ই জুন  বুধবার দুপুরে বানিজ্যিক রাজধানী  চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)  কনফারেন্স সেন্টারে  শাহরাস্তি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে  শপথ  গ্রহণ করান হয়।ওই শপথ বাক্য পাঠ করান মোঃ তোফায়েল ইসলাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।
আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুকবুল হোসেন  পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাছরিন আক্তার  চৌধুরী  শেফালী , পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইমদাদুল হক মিলন,মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, শাহারাস্তি উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেহের  ডিগ্রি কলেজের অধ্যক্ষ  মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রা,  একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান  ওমর ফারুক দর্জি,জোবায়াদুর  কবির বাহাদুর, ইঞ্জিনিয়ার আলম বেলাল, সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া আরো উপস্থিত ছিল প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন