প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ । ১:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিদেশি মদসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী সরকার বাড়ির মোহাম্মদ আলী সরকারের ছেলে মেহেদী হাসান ও দশানী গ্রামের রবিউল সরকারের ছেলে জাহিদ হাসান।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ২৬ জুন রাত ৮.৩০ মিনিটে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রমিজ উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেঙ্গারচর পৌরসভাস্থ জোড়খালী সরকার বাড়ীর মেহেদী হাসান এর বসত ঘর থেকে ১০ বোতল বিদেশি মদ (হুইস্ক) মেহেদী হাসান (৩০) ও মোঃ জাহিদ (১৯) কে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মতলব উত্তর থানা পুলিশের চৌকস টীম বিদেশি মদসহ দু’জনকে আটক করত সক্ষম হয়েছে।
তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেই জন্য মাদক বিরুদ্ধী অভিযান সবসময় অভ্যহত আছে এবং থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন