প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০২৪ । ১১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা সমিতির ৩০ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা সমিতির ৩০ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন ) সকাল ১১ টায় চাঁদপুর জেলা সমিতির নিজস্ব কার্যালয়, ১০৭ চাঁদপুর ভবন, ডিআইটি রোড মালিবাগে সমিতির ৩০তম ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একেএম ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জি.এম আতিকুর রহমানের পরিচালনায় সভায় চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নুরুল আমিন রুহুল, সংগঠানের সহ-সভাপতি লায়ন বেনজির আহমেদ, মো: সফিউল আলম স্বপন, মোহাম্মদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ মো: আরিফ উল্যাহ সরকার, যুগ্ম-সম্পাদক মো: শরীফ হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযুদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, বাবু নির্মল গোস্বামীসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন