প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদক মামলায় ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেফতার

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মাসুদ মিজিকে আটক করেছে পুলিশ।
৩ জুলাই গভীররাতে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নির্দেশে এস আই ইসমাইল হোসেন, এ এস আই অলিউল্লাহ, জুমায়েত হোসেন, সাদ্দাম হোসেন, কাউছার সঙ্গীয় ফোর্সসহ মাসুদ মেম্বারের বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃত মাসুদ মিজি গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ আগস্টে  ৫০ পিস ইয়াবাসহ মাসুদ মিজিকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এরপর মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এই মামলায় আদালতে সঠিক সময়ে হাজিরা না দেওয়ায় তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ইউপি সদস্য মাসুদ মিজির বিরুদ্ধে ১০/১২টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ওসি সাইদুল ইসলাম জানান, ইউপি সদস্য মাসুদকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন