প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪ । ১০:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ইলেকট্রিক হুইল চেয়ার পেয়ে খুশি হেলাল

নিজস্ব প্রতিনিধি

ফরিদগঞ্জ উপজেলার অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে ইলেকট্রিক হুইল চেয়ার পেলেন দরিদ্র পরিবারের সন্তান, পঙ্গু হেলাল।

শনিবার (৬জুলাই) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া দারুল উলূম গাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজের সহযোগিতায় ইলেকট্রিক হুইল চেয়ার বিতরণ করা হয়।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্বাবধানে  বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাব্বি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক মাসুদ মিজি মামুন।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন সবসময় মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এবার আমাদের ইউনিয়নের ষোলদানা গ্রামের লদের বাড়ির দরিদ্র পরিবারের ছেলে পঙ্গু হেলালের চলাচলের জন্য এই ইলেকট্রিক হুইল চেয়ারটি প্রদান করেছি। আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজ ।

ইলেট্রিক হুইল চেয়ার পেয়ে অসহায় হেলাল বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই মানুষের কাজ করে সংসার পরিচালনা করতাম। কিন্তু গত ৫ বছর আগে গাছ করতে গিয়ে গাছ থেকে পড়ে আমার পা ভেঙে যায়। চিকিৎসা করেও আমি পুরোপুরি সুস্থ্য হতে পারি নি। এতে করে আমি কর্মহীন এবং ঘরবন্দি হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করতেছি। এমন অবস্থায় আমি আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ভাইদের কাছে আমার চলাচলের জন্য একটি ইলেট্রিক হুইল চেয়ার চেয়েছিলাম। আজ আমি হুইল চেয়ারটি পেয়ে অনেক খুশি। আমি এখন সুন্দর করে চলাচল করতে পারব।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিলন পাটোয়ারী, দারুল উলূম গাজী বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুদ্দিন, সমাজসেবক খলিলুর বেপারি, ব্যবসায়ী আমিন পাটোয়ারী, আরিফ মিজি, সংগঠনের সদস্য মারুফ বিল্লাহ, হাচান আটিয়া, নাঈমুল ইসলাম, নাঈম চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন