প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গনধর্ষনের মিথ্যা মামলা দেয়ায় ইউপি সদস্য হাসিনা জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য প্রতারক হাসিনা বেগম প্রতিহিংসা মূলক, উদ্দেশ্যে প্রণিত ভাবে, অন্যদের ফাঁসানোর জন্য  গণধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারার ইউপি সদস্য হাসিনা বেগম’কে জেলহাজতে  প্রেরন করেন বিজ্ঞ আদালত।

১০ জুলাই বুধবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ)  মোঃ আব্দুল হান্নান এই রায় দেন। জানা যায় ইউপ সদস্য হাসিনা বেগম করোনা কালীন সময় একই এলাকার ৩ জনকে ফাঁসানোর জন্য  আসামী করে গনধর্ষনের মামলা দায়ের করেন। তদন্ত ও ডিএনএ পরীক্ষায় ধর্ষনের ঘটনা মিথ্যা প্রমানীত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারায় হাসিনা বেগমের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় ১০ জুলাই বুধবার হাসিনা বেগম স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এই সময় আসামিপক্ষের আইনজীবী  এডভোকেট জহিরুল ইসলাম জামিন চাইলে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্রুনালের  এ পিপি এডভোকেট শাওন তার বিরোধিতা করেন।

আদেশ থেকে জানা যায় এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারার একটি মামলা। এই আসামী এ মামলার একমাত্র আসামী। তার বিরুদ্ধে মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এমতাবস্থায় আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ ও অপরাধের গুরুত্ব বিবেচনায় আসামীর জামিনের আবেদন না- মঞ্জুর করা হলো। আসামীকে সি.ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হোক।

চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লোকজন থেকে জানা যায় হাসিনা বেগম একজন প্রতারক। সে প্রতারনা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ  টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিবাদ করলেই মিথ্যা মামলার ভয় দেখায়। তার প্রতারণা থেকে বাদ যায়নি প্রতিবন্ধী, অসহায় ও দিনমজুরা। সরকারি জায়গা দেওয়ার নাম করে, সরকার থেকে ঘর এনে দিবে বলে, সেলাই মেশিন, টিউবওয়েল, দুদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ১৫ টাকা ধরে চাউলের কার্ড, জেলে কার্ড,  ভিজিবি কার্ড করে দিবে বলে যার থেকে যত ইচ্ছে মত হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক ইউপি সদস্য হাসিনা বেগম। আদালতের ন্যায় বিচারে সন্তুষ্ট এলাকাবাসী।।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন