প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ । ২:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন নিশ্চিত করতে সব শিক্ষা-প্রতিষ্ঠানে রাজনীতি জরুরি বলে মত দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন।

তার মতে, শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি উন্মুক্ত না থাকায় শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে; জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। রাজনীতি উন্মুক্ত থাকলে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। তবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনও রাজনীতি এদেশে থাকতে পারে না। এ লক্ষ্য নিয়েই সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রলীগ রাজনীতি চালু করতে হবে। বয়স্ক ও বিবাহিতদের ছাত্রলীগ স্থান নেই।

মঙ্গলবার সকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভি। ছাত্রলীগ নেতা আবির হায়াত শিহাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, মতলব সরকারি ডিগ্ৰি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের জিএস ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, সুলতানাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ষাটনল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান, ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুর রহমান মাসুদ, আনিছ পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর ছাত্রলীগ সাবেক নেতা হারিছ মাহমুদ দীপন, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মশী, ছাত্রলীগ নেতা ছগির আহমেদ, জোনায়েদ আহমেদ বাবু, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী কামরুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপূর্ব, রিফাত হোসেন।

কোরআন তেলাওয়াত করেন দূগাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু সাঈদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন