প্রকাশের সময়: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ । ৯:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হলো সাচার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মধ্যদিয়েই উৎসব মুখর পরিবেশে শেষ হলো রথ উৎসব।

অনুষ্ঠানে যোগ দিয়েছে লাখো ভক্তবৃন্দ। এর আগে ৭ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়।

এ বছর সাচার জগন্নাথ ধাম সাংস্কৃতিক সংঘের আয়োজনে ১৫৭ তম জগন্নাথ দেবের রথযাত্রা হয়।

রবিবার রথ টানার মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। এ রথটি এশিয়া মহাদেশের দ্বিতীয় রথযাত্রা উৎসব।

রথযাত্রা উৎসবে শামিল হয়েছে কচুয়ার তথা দেশ বিদেশের লাখো হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ। সপ্তাহব্যাপী চলছে এ উৎসব।

রবিবার ভোর সাড়ে ৪টায় মঙ্গলআরতি, সকাল সাড়ে ৭টায় ও গুরু পূজা, সকাল ৮টায় চৈতন্যচরিতামৃত পাঠ, সকাল ৯টায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১২টায় ভোগা আরতি, দুপুর ২টায় ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ, বিকাল ৫টায় সাচার পূর্ব বাজার থেকে রথ টেনে জগন্নাথ মন্দির প্রাঙ্গনে আনা হয়।

তাছাড়া রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। এ মেলায় কুটির শিল্পের বিভিন্ন আসবাবপত্র, খেলনা, প্রসাধনি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রায় ৫ শত স্টল স্থান পায়।

উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিকালে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ড. সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ ও সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত প্রমুখ।

অনুষ্ঠান শেষে জগন্নাথ বলরাম শুভ্রদাকে নিয়ে রথটি পশ্চিম বাজার থেকে মন্দির প্রাঙ্গনে আনা হয়।

কথিত আছে যে, প্রায় দেড়শত বছর পূর্বে সাচার বাবু বাড়ির জমিদার গঙ্গা গোবিন্দ সেন ভারতে হিন্দু তীর্থস্থান পুরীতে জগন্নাথ দর্শনে গেলে, জগন্নাথ গঙ্গা গোবিন্দকে দর্শন দেননি। বরং পুরীর দরজা-জানালাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়। দর্শন লাভে ব্যর্থ হয়ে পরম ধার্মিক গঙ্গা গোবিন্দ সেন দর্শন লাভের আশায় পুরীর বাহিরে আমরন-অনশন শুরু করে দেয়।

অনশনের কয়েকদিন অতিবাহিত হলে গঙ্গা গোবিন্দ সেন স্বপ্নাদৃষ্ট হন যে, এ স্থানে জগন্নাথ গঙ্গা গোবিন্দ সেনকে দর্শন না দিয়ে তার সাচারের বাড়ির সম্মুখের দীঘিতে ভাসমান নিম কাঠ আকৃতিতে দর্শন দিবেন।

স্বপ্নাদৃষ্ট হয়ে গঙ্গা গোবিন্দ সেন নিজ বাড়ি ফিরে আসেন এবং ক’দিন পর উক্ত দীঘিতে স্নান করার সময় আকস্মিক ভাবে ভাসমান নিম কাঠ আকৃতিতে জগন্নাথ দর্শন লাভ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন