কচুয়া পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ভিতরের গাছ কাটার অভিযোগ।
গত মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান শিক্ষককের উপস্থিতিতে বাউন্ডারির ভিতরের ব্যক্তি মালিকানা জায়গা দাবি করে গাছ কেটে নিয়ে যাচ্ছে পৌর কাউন্সিলর আব্দুল মান্নানের লোকজন।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন বলেন, স্কুলের বাউন্ডারি ভিতরে ব্যক্তি মালিকানা জায়গায় কবরস্থান রয়েছে। ওই জায়গার মালিক কাউন্সিলর আব্দুল মান্নান গাছ কেটে নিয়ে যাচ্ছে।
স্থানীয় স্কুলের জমিদাতা দাবি করে শফিকুল ইসলাম জানান,স্কুলে ৩৩ শতাংসের বিতরে বাউন্ডারি গাছগুলা। এখানে কোন ব্যক্তি কোন মালিকানা জায়গা নেই, প্রধান শিক্ষকের উপস্থিতিতে কিভাবে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তা আমরা বলতে পারবো না।
স্থানীয় বাসিন্দা আবু কালাম জানান,স্কুলের ভিতরের কার ব্যক্তি মালিকানা জায়গা নেই। সরকারি গাছ গুলো প্রধান শিক্ষককে ম্যানেজ করে স্থানীয় কাউন্সিলর গাছ কেটে নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দৃশ্য কামনা করছি।
উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা জানান, স্কুলের বাউন্ডারির ভিতরে গাছ কাটার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে অবগত করেনি। বিষয়টি আমি সহকারী শিক্ষা অফিসার দিয়ে দেখতেছি।
অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল কিছু জানেন।

নিজস্ব প্রতিনিধি