প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ । ১২:৩৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি জামায়াত ও শিবিরের ৮ নেতাকর্মী আটক

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি জামায়াত ও শিবিরের ৮ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলা যুবদলের সদস্য, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রূপসা উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মো.জহিরুল ইসলাম(৩০), রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া(৬১), পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক এ এম এম টুটুল পাটওয়ারী (৪৫), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বিএনপির সক্রিয় কর্মী খলিলুর রহমান (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী (৩৪), গুপ্টি পূর্ব ইউনিয়ন জামায়াতের আামীর মাওলানা আবুল কালাম আজাদ ওরফে শামিম (৪৫), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মানিক মিয়া (৪৮), চরদু:খিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্র শিবিরে নেতা আনোয়ার হোসেন গাজী (২৪)।

এদের সবাইকে তাদের নিজ নিজ এলাকা থেকে বুধবার রাতে পুরোনো মামলায় আটক দেখিয়ে ২৫(জুলাই) বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন