প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগকে দেশের জন্য কাজ করতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।বলেছেন বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন কর্মী হিসেবে এবং বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদকের কন্যা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে গর্বিত।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ও আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগকে তার ঐতিহ্য ধরে রাখতে হবে। এখন এই প্রজন্মের যারা এর নেতৃত্বে আছে, তাদেরকে দেশের জন্য কাজ করতে হবে।

এদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচির শুভ সুচনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, পৌর মেয়র ‌জিল্লুর রহমান জু‌য়েল, সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, অ‌্যাড‌ভোকেট মু‌জিবুর রহমান ভূঁইয়া, উপ দপ্তর সম্পাদক পি‌পি অ‌্যাড‌ভোকেট রন‌জিৎ রায় চৌধুরী, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান জা‌হিদুল ইসলাম রোমান, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফে‌র‌দৌস মোর্শেদ জু‌য়েল, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ আব্দুল মোতা‌লেব, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃ‌প্তি, সদর উপ‌জেলা‌ ছাত্রলী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন গাজী, সাধারন সম্পাদক এ‌ বি এম রে‌দওয়ান, পে‌ৗর ছাত্রলী‌গের সভাপ‌তি মুহাম্মদ সোহেল রানা, সাধারন সম্পাদক জ‌হির উ‌দ্দিন র‌বিন পাটওয়ারীসহ আওয়ামীলীগ ও ছাত্রলী‌গের সা‌বেক বর্তামান নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন