প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ । ৫:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণের নিরাপত্তাসহ মন্দির-গির্জা পাহারা দিতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

সাইদ হোসেন অপু চৌধুরী

জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে, এবং সনাতন ধর্মালম্বীদের মন্দির-গির্জা পাহারা দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন দুস্কৃতকারী যেনো অঘটন ঘটিয়ে আমাদের বদনাম না করতে পারে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য একথা বলেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

৬ আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের একটি শান্তি মিছিল বের করে পুরানবাজার আসলে দলীয় নেতা কর্মিদের ঢল নামে। এক পর্যায় নিতাইগঞ্জের

সাধারণ মানুষ ও সমবেত হয়ে জনস্রোতে রুপ নেয়।
তিনি আরো বলেন, বিগত বছরে আওয়ামী লীগ সরকার আমাদের উপরে যেই নির্যাতনের নামে সাধারণ মানুষের উপর অমানুষিক নির্যাতন করেছে, আমরা তাদের মত করবো না, কারন আমরা জনগণের জানমাল রক্ষা সহ মানুষের সেবা করে যাবো, আজ আমাদের দেশটা স্বাধীন হয়েছে, ৭১ ঘাতকের হাত থেকে বাঙালি জাতি দেশটাকে যেমনি স্বাধীন করেছে, ঠিক তেমনি করে ২৪ সালে সৈরাচার আওয়ামী লীগ সরকার কে পতন করেছে দেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, যার কারনে দেশ ছেরে পালিয়েছে। তাই এই দেশ ও দেশের মানুষের রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। এখন থেকে সকল নেতাকর্মীরা সেনাবাহিনীর সাথে মাঠে থেকে আইনী কাজে সহযোগিতা করবেন, পাশাপাশি সকল পুলিশের সাথে ভালো আচরণ করে তাদের কাজেও সহযোগীতা করার আহবান করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড সলিম উল্লাহ সেলিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্বা আঃ হামিদ মাস্টার,জসিম উদ্দিন খান বাবুল, আক্তার হোসেন মাঝি, সাবেক ছাএদলের সভাপতি শাহজালাল মিশন, সলেমান ঢালি, সাবেক পৌর কমিশনার ফরিদ আহামেদ বেপারি, শাজালাল বেপারিসহ আরো অনেকে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন