প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ । ৫:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭-আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল মোঃ তাকবীর আবদুল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম।
সভায় গত ৪৮ ঘন্টায় একজন পুলিশসহ ছয় জন নিহত হওয়া ও বিভিন্ন স্থানে জ্বালা-পোড়ার ঘটনা বিষয় উঠে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সময়ের মধ‍্যে প্রতিটি উপজেলা পযায়ে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে সভা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাথীদের ফেরানোর উদ্যােগে সচেতনতা বৃদ্ধি করা ও পুলিশের আস্থা ফেরানোর উদ্যোগে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা চাওয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলের মধ্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা জামাতের আমির আব্দুর রহিম, হেফাজতে ইসলামের জেলা সভাপতি লিয়াকত হোসাইন, জেলা গণফোরামের সভাপতি সেলিম আকবর, বৈষম্য বিরোধী ছাত্র নাদিম পাটোয়ারী,  আনাস, রবিউল আলম,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন