প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ । ৯:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরবাসীকে শান্ত থাকার আহ্বান সাবেক এমপি রাশেদা বেগম হীরার

নিজস্ব প্রতিনিধি

সহিংসতা, লুটপাট বা ধ্বংসযজ্ঞ না করা, নিজের হাতে আইন তুলে না নেয়া এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জাতয়ি সংসদের সাবেক দুবারের মহিলা সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

৮ আগষ্ট তিনি এক বার্তায় চাঁদপুরবাসীকে এ আহ্বায়ন জানান।

চাঁদপুরের সাবেক মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন ।

নিজের হাতে আইন তুলে না নেয়া এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ।

তিনি বলেন , দেশের সকলে আমাদের আপনজন। প্রতিশোধের বশবর্তী কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। সংখ্যালঘু ভাই বোনদের উপর ও তাদের পরিবারের উপর যেন কোনো আক্রমণ না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। কেউ যেন প্রতিহিংসার পথে পা না বাড়ায়। সেদিকে লক্ষ্য রাখা জরুরি।

সবাই যেন শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। কোনো দুষ্কৃতকারী যেন মানুষের জান-মাল এবং রাষ্ট্রীয় সম্পদাহানী করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। সম্ভব হলে রাত জেগে পাহারা দিবেন। কারণ, এমন সময়ে দুষ্কৃতকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে।

সকলে নিজ নিজ স্থান থেকে জনগণের সম্পদ ও দেশের সম্পদ রক্ষা করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন