প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানার কাজ সীমিত পরিসরে চালু

এস. এম ইকবাল

গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকারে পতনের পর ফরিদগঞ্জ থানা পুলিশ শূন্য অবস্থায় থাকার পর শনিবার (১০ আগস্ট) সীমিত পরিসরে চালু হয়েছে।

সেনাবাহিনী তত্ত্বাবধানে সেবাদানের কার্যক্রম ক্রমান্বয়ে শুরু হবে বলে নিশ্চিত করেছেন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো: হানিফ সরকার।

এসময় সেনাবাহিনীর ফরিদগঞ্জ ক্যাম্পের ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, বর্তমান কাউন্সিলর জাকির হোসেন গাজী, বিএনপি নেতা নজরুল ইসলাম নজু, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন