ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর শহরে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরন।
১২ আগস্ট সোমবার দুপুরে ১টায় শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রায় দুইশত শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন , সেক্রেটারী কে.এম ইয়াসিন রাশেদসানী , অর্থ ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বেলাল, বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসাইন, ছাত্র আন্দোলন জেলা সভাপতি রাকিবুল ইসলাম, সম্পাদক ডি.এম ফয়সাল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি