প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি মডেল থানায় ফের কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

মোঃ মাসুদ রানা
সম্প্রতি  দেশব্যাপী কর্মবিরতিতে থাকা শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা ফের কাজে ফিরেছেন।
এতে থানায় ফিরেছে প্রাণচঞ্চল কর্মতৎপরতা।
সোমবার শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শাহরাস্তি মডেল থানার সকল পুলিশ সদস্য নিয়মিত কাজে যোগদান করেছেন।
এতে শাহরাস্তি থানার অধিবাসীরা পূর্বের ন্যায় আইনি সহায়তা পাবেন।
এ সময় তিনি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শাহরাস্তি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলেও জানান।
ওই সময় চাঁদপুর (কচুয়া সার্কেলের) এএসপি মোহাম্মদ রিজওয়ান সাঈদ জিকু উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন