প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রদের বাজার মনিটরিং

এস. এম ইকবাল
‘সাধারন মানুষ মুক্তি পাক, সিন্ডিকেট নিপাত যাক’ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাজার মনিটরিং ও যানযট নিরসনে কাজ করেন।
১২ আগষ্ট সোমবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে উক্ত কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং  ছাত্রদের পক্ষ থেকে মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন মো. হাসিবুল হোসেন, মো. রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. রিয়াদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. মাহবুবুর রহমান রিমন, মো. শান্ত হোসেন, মো. আব্দুর রহমান, মো. সৈকত হোসেন, ফারুক হোসেনসহ আরো অনেকে।
এ সময় তারা বাজারে যানযট নিরসনে ট্রাফিক ভূমিকা পালনের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং পন্য তালিকা সাঁটানোর জন্য অনুরোধ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন