প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা কর্মসূচি পালন ও বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

এরপরেও উপাচার্য ড. মোহাম্মদ নাসিম আখতার পদত্যাগ না করায় রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসকের নিকট স্মারলিপি দেন ফখরুদ্দিন ওমর, সায়েম, রাকিবুল, কবির, নিহাল ও মো. সিয়াম হোসেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ নাসিম আখতার দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের ২৫ জানুয়ারি।

তিনি দায়িত্ব পাওয়ার পর ক্যাম্পাসে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক অধিকারের অংশ আবাসিক হল, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, যাতায়াতের জন্য বাস ইত্যাদি দিতে তিনি পুরোপুরিভাবে ব্যর্থ।

বিশ্ববিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি কেবল কোচিং সেন্টারের মতো একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিন বছরের অধিক সময় তিনি উপাচার্যের পদে থাকলেও বিভাগগুলোতে বিভাগীয় প্রধান অধ্যাপক, সহকারী অধ্যাপক নিয়োগ দেননি। সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে আক্রোশের জায়গাটি হলো গত ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচিতে তিনি স্থানীয় ছাত্রলীগের ক্যাডারদের সঙ্গে নিয়ে আন্দোলনে বাধা দেন এবং জোরপূর্বক ব্যানার কেড়ে নেন।

তিনি নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের তথ্য জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে দিয়েছেন।

আন্দোলন চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছিল।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন। তার এসব কর্মকাণ্ডে আমরা সব শিক্ষার্থী তার পদত্যাগ চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন