প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে মামলা

প্রিয় চাঁদপুর ডেস্ক

চাঁদপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত।

এই মামলার বাদী শহরের পৌর ৮নং ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।

মামলার এজাহারে বলা হয়, দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের মদদে গত ১৮ জুলাই বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় তাদের শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙচুরে ও ভবনে অগ্নিসংযোগ করে।

এই ভবনটির মালিক জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য বাহিরে ছিলেন। এই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে।

মামলার বিষয়ে ভুক্তভোগী জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, কখনো কারো সঙ্গে অমানবিক আচরণ করিনি। অথচ শুধুমাত্র রাজনীতির কারণে প্রতিহিংসাবশত তার বাড়ির ওপর এই অঘটনটি দেখতে হলো। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় ও সুষ্ঠু বিচার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত বলেন, বৃহস্পতিবার থেকে মামলাটি আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে । নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয়, সেদিকেও নজর রাখা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন