প্রকাশের সময়: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ । ১০:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

যুবদল নেতা রনির উদ্যোগে মহামায়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

মো. মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার ইয়ামিন রনির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজার সিদ্দিক মোক্তার মার্কেটের নিচ তলায় জন্মদিন উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কবির হোসেন রনি, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহালম মিজি, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শরীফ হোসেন বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াসিম হাজী, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাসির হাজী, সহ সভাপতি নাসির পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ, যুবদল নেতা সুমন কাজী, আবুল বাশার পাটওয়ারী, জুলহাস পাটওয়ারী, আলমগীর গাজী, অলিউল্লাহ গাজী, ফয়সাল হাজী, সুজন মাহমুদ, কিরন বকাউল, মুরাদ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন