শাহরাস্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর থেকে রাত অবধি শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউপির ৮ টি সাংগঠনিক এলাকায় শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’ ও সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মো: আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শাহরান্তি-হাজীগঞ্জ বিএনপির সমন্বয়ক, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জি: লায়ন মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন,১৯৭১ সালের পরে বাংলাদেশ আবার স্বাধীনতা অর্জন করেছে। এটি সম্ভব হয়েছে, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ-সাধারণ মানুষের জীবনের বিনিময়ে। আজ এই দোয়া মাহফিলে ও আলোচনা সভায় শহীদদের আত্মার প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়া যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতা কামনা করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্যাতিত নেতাকর্মী সমর্থকদের প্রতি বিজয়ের শুভেচ্ছা জানান তিনি। আরো বলেন, এতদিন আমাদের উন্মুক্ত রাজনীতি ও কন্ঠ স্তব্ধ ছিল। আজ নেতাকর্মীরা প্রান খুলে কথা বলতে পারছে। সেজন্য আপনাদেরকে বলি, পুরাতন (সনাতন) রাজনৈতিক কৌশল বাদ দিয়ে আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে শপথ নিতে হবে। যেখানে থাকবে না রাজনৈতিক হানাহানি,অর্থ লুট, বিরোধী রাজনৈতিক দলকে নিষ্পেষিত করার হিন চেষ্টা।
তিনি দলীয় কর্মী সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেন, আপনারা কেউ বাড়াবাড়ি করবেন না ইতোমধ্যে বাড়াবাড়ি করায় (হাজীগঞ্জে) দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা বিধান করবেন, একই সঙ্গে বর্তমান প্রশাসনকে সহযোগিতা করবেন। তাহলেই শহীদদের আত্মা ও আন্দোলন সার্থক হবে। ওইদিন আয়োজিত অনুষ্ঠানে তিনি ৮ টি পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, এটিএম জিয়াউদ্দিন বাদল, বিএনপি নেতা আবু ইউছুফ পাটওয়ারী রুপম, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, সোলেমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক সোহেল, সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।
টামটা দক্ষিণ ইউপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, টামটা উত্তর ইউপির বলশিদ সভাপতিত্ব করেন, মোঃ শহীদুল্লাহ মিয়াজী, সা: সম্পাদক কিরণ মুন্সি, হোসেনপুর বাজারে সভাপতিত্ব করেন ইউপি সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, চিতোষী পূর্ব ইউপির সভাপতি নজির আহমেদ, সহ-সভাপতি (থানা বিএনপি) জহির উদ্দিন, ইউপি সাধারণ সম্পাদক জসীমউদ্দীন মাস্টার , চিতোষী পশ্চিম ইউপির উঘারিয়া বাজারে সভাপতিত্ব করেন যুগ্ম সম্পাদক থানা বিএনপি আব্দুর রহিম হেডমাস্টার, আয়নাতলী বাজার আনোয়ার হোসেন পাটোয়ারী, সা: সম্পাদক শাহ আলম মাস্টার, সূচীপাড়া উত্তর ইউপির সূচীপাড়া বাজারে সভাপতিত্ব করেন আলী আকবর বেপারী, আলী হায়দার যুগ্ম সম্পাদক, সূচীপাড়া দক্ষিণ ইউপির নরিংপুর বাজার সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ।
এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

মোঃ মাসুদ রানা