শাহরাস্তিতে প্রিয়াংকা আইচ (৩৫) নামের এক সন্তানের জননীর পুকুরে ডুবে করুন মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পৌর শহরের উপজেলা সংলগ্ন বৌদ্ধন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়াংকা পৌর শহরের মেহের কালীবাড়ি বাজারের মুদি দোকানি পরেশ করের (৫০) স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, ওইদিন গৃহবধূ প্রিয়াংকা বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। সেখানেই তিনি অসুস্থ হয়ে পানিতে ডুবে যান। পরে পরিবারের সদস্যরা তার ফিরতে বিলম্ব দেখে পুকুরে গিয়ে অচেতন অবস্থায় ভাসতে দেখেন।

ওই সময় তাকে উদ্ধার করে দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার স্বজনরা আরো জানান, প্রিয়াংকা দীর্ঘদিন যাবত মৃগীরোগে ভুগছিল। মৃত্যুকালে প্রনয় কর নামে একটি পুত্র সন্তান রেখে গেছেন তিনি।
উল্লেখ্য, প্রিয়াংকা পরেশ করের দ্বিতীয় স্ত্রী ছিলেন। এর পূর্বে পরেশের প্রথম স্ত্রী ২০০৮ সালে প্রসব পরবর্তী সময় অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়। সে ঘরে একটি কন্যা সন্তান রয়েছে তার। হঠাৎ করে স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরেশ কর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

মোঃ মাসুদ রানা