প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ । ১১:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খালে মিলল অজ্ঞাত যুবকের লা”শ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা -দরবেশগঞ্জ সড়কের পাশের খাল থেকে অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন- কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান।

তিনি জানান ৪/৫ দিন আগে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারনা করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন দেওয়ান জানান, স্থানীয়রা রাস্তা দিয়ে চলাচলের সময় গন্ধ পেয়ে থানায় খবর দেয়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করার পর লাশ এখানে ফেলে গেছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন