প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ । ১০:৩০ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

দীপু মনি গ্রেফতার, চাঁদপুরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি রাজধানীতে গ্রেফতার হওয়ার খবরে চাঁদপুরে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃষ্টি উপেক্ষা করে সোমবার (১৯ আগস্ট) রাতে শহরে এসব কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দীপু মনির নামে দুয়োধ্বনি দিতে থাকেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, অবৈধ হাসিনা সরকারের আমলে দীপু মনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে। আমরা তার কঠিন বিচার চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন