প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ । ১১:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ছাত্র জনতার রক্তের বিনিময়ে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র চাই : শেখ মোঃ জয়নাল আবদিন

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ২৩ আগস্ট শুক্রবার বিকাল তিনটায় চাঁদপুর সদর উপজেলা ও শহর শাখার গনসমাবেশ সফল করার লক্ষ্যে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা কার্যালয়ে সদর উপজেলা শাখা উদ্যোগে সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন।
তিনি তার বক্তব্যে বলেন ছাত্র-জনতার রক্তের বিনিময় এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিা এখন সময়ের দাবি ।
আগামী ২৩শে আগস্ট সদর ও শহরের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ কে সর্ব দিক থেকে সফল করার লক্ষ্যে উপজেলার সহযোগী সংগঠনসহ সকল দায়িত্বশীলকে
ইসলামের সুমোহন বার্তা নিয়ে গণমানুষের কাছে ছড়িয়ে পড়তে হবে।
গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ।বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। যৌথ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার মোঃ বেলাল হোসাইন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, মোহাম্মদ আল-আমিন,নির্বাহী সদস্য মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি মুহা মাসুদসহ ছাত্র ও যুব নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন