প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ভূমি বিরোধের জেরে আপন সহোদরকে পিটিয়ে গুরুতর জখম

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে ভূমি বিরোধের জেরে আপন সহোদরকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ওই কান্ডে গুরুতর আহত উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির প্রসন্নপুর গ্রামের মিয়া বাড়ির মৃত মোহাম্মদ আলীর পুত্র বাবুল মিয়া ( ৫৫) শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় বাসিন্দা, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওই বাড়ির আহত বাবুল মিয়ার আপন সহোদর ছোট ভাই মোঃ শাহজাহান মিয়া (৫০) সঙ্গে ভূমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। ওই বিরোধের জেরে ২০২৩ সালে তার ভাই শাহজাহান গংরা ভাই বাবুলকে পিটিয়ে হাতের কব্জি ভেঙ্গে দেন।
পরে তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও প্রেসক্রিপশন নং ৮৩০৩/০৭ তা:২১ নভেম্বর ২০২৩ সাল নিয়ে ওইদিন শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়রির আবেদন  করেন।
এরপর থেকে তার ভাই শাহজাহান হুমকি ধমকি দিয়ে আসছে।
এদিকে গত ১৫ই আগস্ট হঠাৎ করে শাহজাহান স্থানীয় আনোয়ার মিয়ার দোকানের সামনে ইটের সলিং এর রাস্তার উপর তর্কে জড়িয়ে ভাই বাবুল মিয়াকে বেদম প্রহার করে হাতে থাকা টর্চ লাইট দিয়ে পিটিয়ে মাথা ও মুখমন্ডলের কিছু অংশ ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা দ্রুত বাবুল মিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি নং ২৬১৭/১৮, (১৫ আগস্ট) দেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ প্রসঙ্গে আহতের স্ত্রী সুফিয়া বেগম (৫০) জানান, আমাদের ভূমির পরিমাণ চারশতক। এই ভূমিটুকু আমার দেবর জোর জুলুম করে নিয়ে গিয়ে আমাদের উচ্ছেদ করার পাঁয়তারা করছে। ওই ভূমিকে কেন্দ্র করে আবারো আমার স্বামীকে মেরে মুমূর্ষু করে।
এ ঘটনায় আমি শাহরাস্তি থানায় দেবর শাহজানের নামে একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন