প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ । ৯:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

ফরিদগঞ্জে সপ্তাহ যাবত টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। অধিকাংশ বাড়িঘর পানির নিচে, তলিয়ে গেছে রাস্তাঘাট। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পরিবার। এ পরিবার গুলো অর্ধাহারে অনাহারে দূর্বিসহ জীবন যাপন করছে।

আশ্রয় কেন্দ্রে থাকা সকল মানুষদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার (২৬ আগষ্ট) রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মো. মামানুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের আর্থিক ও শারীরিক সহযোগীতায় খাবার বিতরন করা হয়। খাবার বিতরনে অংশ নেন সংগঠনের সদস্য দেলোয়ার হোসেন বেলাল, প্রবীর চক্রবর্তী, এস. এম ইকবাল, শাকিল মুশফিক, আনিছুর রহমান সুজন, শিমুল হাসান, গাজী মমিন, জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন, রুহুল আমিন খাঁন স্বপন, আব্দুস সালাম, মামুন হোসাইন, শামীম হাসান, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন