প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ । ৮:৫০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দেশের যে কোন সংকটে বিএনপি জনগনের জন্য কাজ করে : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ অংশ।
‘প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জলাবন্ধতায় আটকে পড়া শত শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পানিবন্দি ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব এক আলোচনা সভায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ বলেন- ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আজকের পরিবর্তন। আমরাও আন্দোলন করেছি ১৫ বছর ধরে কিন্তু আমাদের আন্দোলনের রেজাল্ট আসেনি। ছাত্র জনতার আন্দোলন এবং আত্মদানের কারণে মাত্র কয়েকদিনের মাথায় সৈ¦রাচারের পতন ঘটে। এই জালেম সরকার এতোই অত্যাচারী ছিলো যে ‘আয়নাঘর’ বানিয়ে বছরের পর বছর মানুষকে গুম করে রাখতো। শেখ হাসিনা কতটুকু অমানবিক হলে লোমহর্ষক আয়নাঘর বানাতে পারে। মানুষ কথা বলতে পারতো না। তার বিরুদ্ধে কেউ কথা বললেই অত্যাচার নেমে আসতো। এই যে আমার সামনে সাংবাদিক ভাইয়ের আছেন, তারাও স্বাধীনভাবে লিখতে পারতো না। টকশোতে কেউ সরকারের বিরুদ্ধে একটু কথা বললে রাতেই তার কাছে ফোন যেত। দুর্নীতির কথা আর কী বলবো, শেখ হাসিনার পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হন, তাহলে তার বস কত কোটি টাকা দুর্নীতি করেছে চিন্তা করে দেখেন।’
তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, দেশের যে কোন সংকটে বিএনপি জনগনের জন্য কাজ করে। টানা কয়েকদিনের বৃষ্টির কারনে ফরিদগঞ্জের প্রত্যেকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারনে আটকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের কাছে ছুটে এসেছি।
২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপত্বি করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আখন সুজন ও ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিলন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন কোম্পানী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহম্মেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান কালু, ছাত্রদল নেতা মো.রাশেদ খাঁন প্রমুখ ।
৬নং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী নিজ হাতে বিতরণ কনের লায়ন হারুনুর রশিদ। তিনি রোদের মধ্যে ট্রাকে উঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ দৃশ্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন