প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ । ৮:৫৩ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উপজেলার মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত ইউনিয়নগুলোতে ৩ হাজার পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১শ’ পরিবারকে শিশু খাদ্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আহমদ, ষাটনল ইউপি চেয়ারম্যান মো. ফেরদাউস আলম সরকার’সহ ইউপি সদস্যবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন