প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ । ৮:৫৯ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতার পরিবারের পাশে শেখ ফরিদ আহমেদ মানিক

সাইদ হোসেন অপু চৌধুরী
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ঈমান হোসেনের (৩৮) পরিবারের খোজ খবর নিতে চান্দ্রা ইউনিয়নে ছুটে গেছেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি ঈমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তারা পরিবারের যে কোন সমস্যায় চাঁদপুর জেলা বিএনপি পাশে থাকবেন বলে আস্বস্ত করেন।
এদিকে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের আগমনের খবরে সকাল থেকে বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী চান্দ্রা বাজারে জরো হতে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধক্ষ্য আব্দুল কাদির বেপারী, প্রচার সস্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সহ সভাপতি আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজি, সাধারন সম্পাদক এইচ এম ঈসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া, চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহবায়ক তাফাজ্জল হোসেন মফু, সদস্য সচিব তালহা ফারুকী সঞ্চয়, ইউনিয়ন যুবদল সভাপতি খোরশেদ গাজী, সাধারন সম্পাদক দেলওয়ার গাজী, সাংগঠিক সস্পাদক বাতেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মল্লিক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জমাদার, সাধারন সম্পাদক আজাদ বেপারী প্রমুখ।
উল্লেখ্য: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে ৫ আগষ্ট যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলিতে ঈমান হোসেন নিহত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন