প্রকাশের সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার ত্রান তহাবিলে নগদ টাকাসহ খাদ্য সামগ্রী দিলো ফরিদগঞ্জের ‘বন্ধন-১২’

এস. এম ইকবাল

অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০,০০০ টাকা দিলো ফরিদগঞ্জের সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’।

১ সেপ্টম্বর রবিবার প্রধান উপদেষ্টার ত্রান হতবিল হিসাব নাম্বারে উক্ত টাকা জমা দেন সংগঠনের আহ্বায়ক এস.এম মফিজুর রহমান ও সদস্য সচিব এ. জেড. এম শামসুদ্দিন (ফারুক)।

এছাড়া ইউনিয়নে ২ দিন ব্যাপী পানিবন্দি ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

‘বন্ধন-১২’ উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের একটি সামাজিক সংগঠন। বরাবরের মতো এবারও ইউনিয়নরে সংকটময় সময়ে সংগঠনের নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

২ সেপ্টেম্বর সারাদিন পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল ৩ সেপ্টেম্বরও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

প্রতি প্যাকেটে ৯২০ টাকা করে ৩০০ পরিবারের মাঝে ২ লাখ ৭৬ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০,০০০ টাকাসহ মোট ৩ লাখ ২৬ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ত্রাণ কার্যক্রমের সমন্বয়কারী সেলিম গাজী ও বোরহান উদ্দিন মিয়াজী।

কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহজাহান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন