প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শিক্ষককে ফেরালেন শিক্ষার্থীরা, ফুলের শুভেচ্ছায় বরণ

নিজস্ব প্রতিনিধি
সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে তখন ঠিক এর উল্টো ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। জোর করে কর্ম বিরতিতে যাওয়ায় বাধ্য করা প্রধান শিক্ষকে  ফিরিয়ে এনে চেয়ার বসিয়েছেন নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামকে সসম্মানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন। ওই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চায় এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তাদের ভুল বুঝিয়ে গত ২৪ আগস্ট শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জোর করে কর্ম বিরতিতে যাওয়ার স্বাক্ষর নিয়েছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।
এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ।
জোর করে কর্ম বিরতি করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন