প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের সমন্বয়ে ফরিদগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা ও কেন্দ্রীয় যুব আন্দোলনের যৌথ উদ্যোগে ফরিদগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন, এছাড়া জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল তার বক্তব্যে বলেন। ভারতীয় পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের পূর্ব উত্তর অঞ্চল প্লাবিত হয়েছে তারই অংশ হিসেবে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বর্তমানে পানি কিছুটা কমলেও বসবাসের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি, কর্মহীন মানুষ এখনো কর্মের সন্ধান করতে পারেনি। খাবার পাকের চুলা গুলো এখনো পাকের উপযুক্ত হয়ে ওঠেনি,তাই যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিবেশ তৈরি না হবে ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ।
এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহেরুদ্দিন, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমদ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন মাওলানা আখতার হোসাইন।
যুবনেতা মোঃ সেলিম হোসাইন শাহিন খান, ফরিদগঞ্জ উপজেলার যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন