প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ । ৮:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (১৬টি বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অডিটোরিয়ামে মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
অবরোধের সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। যথাযথ পদক্ষেপের কারনে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাসাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযোগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লোভী লোক চুরি করে ঝাটকাসহ ছোট মাছ স্বীকার করছে।
এদের বিরুদ্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে।
সহকারী মৎস্য কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন