প্রকাশের সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় উদযাপন

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসার মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ উপলক্ষে জশনে জুলুসের আয়োজন করে ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটি। ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে এই জুলুসে অংশ নেন গাউছিয়া কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা।
এসময় গাউছিয়া কমিটি নেতা আবুল কালাম আজাদ, আছিমুদ্দিন মাষ্টার, যুবদল নেতা ইমাম হোসেন পাটওয়ারী,  ফরিদগঞ্জ বাজারে ব্যবসায়ী বিল্লাল হোসেনসহ দল-মত নির্বিশেষে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।
আলোচনা শেষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মা’র সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন