প্রকাশের সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ থানার নতুন ওসি মহিউদ্দিন ফারুক

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক যোগদান করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) তিনি হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

যোগদানের পর তিনি অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এর পূর্বে রোববার (১৫ সেপ্টেম্বর) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ চাঁদপুর পুলিশ লাইন্সে বদলী হওয়ায় এ থানার ওসির চেয়ারটি শূন্য হয়।

মো. আবদুর রশিদ ২৩ জুন ২০২৩ সালে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

একজন কর্মঠ, সদালাপি ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সে সময় হাজীগঞ্জবাসির মন জয় করেছিলেন।

মহিউদ্দিন ফারুক ওসি হিসেবে দায়িত্ব নিয়ে বলেন, হাজীগঞ্জ উপজেলাকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন ও বাল্যবিবাহ মুক্ত রাখতে ভূমিকা রাখবো।

মহিউদ্দিন ফারুক পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের সন্তান।

তিনি ২০০৫ সালে পুলিশে যোগদান করেন। এবং ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান।

সোমবার নবাগত ওসি মহিউদ্দিন ফারুক কে ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ উপজেলা ও শহর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

পরে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি মহিউদ্দিন ফারুক ও সাবেক ওসি আব্দুর রশিদ মতবিনিময় করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন