শাহরাস্তিতে দূঃস্থ পরিবারের মাঝে ঢাবির ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন সহায়তায় শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আইইউডি ক্যাম্পের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের মধ্যে থেকে দুস্থ পরিবারের শিশুদের উন্নতমানের খাবার দুধ সরবরাহ করা হয়। এছাড়া ওই সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে শাহরাস্তি উপজেলা প্রশাসনের নিকট ২৫০ প্যাকেট শিশুখাদ্য সামগ্রী প্রদান করা হয়। ওই বিতরণ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের এলামনাই গঠিত ত্রাণ তহবিল এই শিশুখাদ্য সরবরাহে অর্থায়ন করে।
এ সময় ওই সংগঠনটির সক্রিয় সদস্য কাজী হুমায়রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাহরাস্তি উপস্থিত থেকে এ শিশুখাদ্য সামগ্রী বিতরণ করেন । সংশ্লিষ্ট সূত্র আরো জানায়,সম্প্রতি বন্যা কবলিত শাহরাস্তি উপজেলায় নয়টি আশ্রয় কেন্দ্রে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হেলথ ক্যাম্প করে অসুস্থদের চিকিৎসা সেবা প্রদান করে এবং সহস্রাধিক ‘ রোগীর মাঝে ঔষধসামগ্রী বিতরণ করে।

অনলাইন ডেস্ক