প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, শস্য বীজ ও নগদ অর্থ প্রদান

মেহেদি হাসান রিমেল
চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, শস্য বীজ ও  নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে গৃহ নির্মাণ সামগ্রী, শস্য বীজ ও নগর অর্থ প্রদান করেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক,২১ বীর)।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা কৃষি কর্মকর্তা  দিলরুবা খানম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির, মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন