প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ৮:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ খবর পেয়ে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আংশিক পচন ধরা মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পেছনে মেঘনা নদীর পাড়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। সকাল পৌনে ১১টায় ৯৯৯- এ খবর দেওয়া হলে চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী বলেন, খবর পেয়ে দুপুরে মেঘনা নদীর পাড়ে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আংশিক পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিল।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত লাশটির সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মরদেহের পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন