প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৭:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ বিএনপি নেতা ব্যারিষ্টার কামাল উদ্দিনের

মোঃ রাফিউ হাসান হামজা
চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে তৃণমূল রাজনীতিকে আরো গতিশীল করতে শাহরাস্তি-হাজীগঞ্জ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিষ্টার কামাল উদ্দিন  সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে পৌরসভার ঠাকুরবাজারে বিভিন্ন পৌর ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে তিনি সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতে তিনি স্থানীয় নেতাকর্মীদের খোঁজ
খবর নেন এবং তাদের সাথে চা চক্র করেন। এছাড়াও তিনি শাহরাস্তিতে বিএনপি’র প্রবীণ রাজনীতিবিদদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির মিয়াজি, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সহ সাধারণ সম্পাদক মোঃ রুবেলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন