প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ৭:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপে এআইজিএ উপকরণ (১৬টি বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অডিটোরিয়ামে মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, সাংবাদিক আরাফাত আল আমিন, সাংবাদিক সুমন আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সবাইকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন