প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শুক্রবার চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

জুলাই গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আজ চাঁদপুর পুরাতন বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা ও পৌর ইসলামী আন্দোলনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসেনের সভাপতিত্বে যৌথ প্রস্তুতি সভায় সমাবেশ আয়োজনে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইসলামী আন্দোলন চাঁদপুর সদর ও পৌর শাখার যৌথ আয়োজনে গন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসেন বলেন, উপরোল্লিখিত দাবি আদায়ের লক্ষ্যে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে গণ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আজ সারা দেশের মানুষ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ।

সমাবেশ কে কেন্দ্র করে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন