চাঁদপুরের হাজীগঞ্জে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাসুদ (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের এ ঘটনা ঘটে। মৃত মাসুদ ইউনিয়নের ১নং ওয়ার্ড জয়শোরা বেপারী বাড়ির বাসিন্দা।
স্থানীয় মো. মাকছুদ হোসাইন জানান, মাসুদ দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রী কাজ করেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে কাজে গেলে বিদ্যুতের তারের সাথে শরীরের অংশ স্পর্শ হয়। তখনই বিদ্যুতায়িত হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিনিধি