চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে টিসিবি কার্ডের মালামাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ইউনিয়নের সকল কার্ডধারী উপকারভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করা হয়।
এ সময় আশিকাটি ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম দিদার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী, সহ সভাপতি শফিক মৃধা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান, সাধারণ সম্পাদক মমিন খান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আখন্দ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিজি, সাংগঠনিক রাসেল খান, যুগ্ম সাধারণ নাজমুল বেপারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আরশাফ রিপন কাজী বলেন, আশিকাটির কার্ডধারী অসহায় দুস্থ্যরা যাতে সঠিক ভাবে তাদের কার্ডের চাল পায়, তার জন্য আমরা আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সকলে মিলে দায়িত্ব নিয়ে কার্ডধারীদের মাঝে মালামাল বিতরণ করতে সহযোগীতা করেছি।

সজীব খান