শাহরাস্তিতে সেনাবাহিনীর বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশুর খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে।
সোমবার দুপুরে চাঁদপুর সেনাক্যাম্পের আয়োজনে ও তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সূচীপাড়া ডিগ্রী কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘমেয়াদী বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক ঢেউটিন, গবাদিপশু খাদ্য ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (অধিনায়ক,২১ বীর)।
অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. মাকসুদুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ সূচীপাড়া ডিগ্রি কলেজ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এমদাদ সহ সুবিধাভোগীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প শাহরাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে চাঁদপুর আর্মি ক্যাম্প এ জনপদের বন্যার্থদের মাঝে এ গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ করল।
এ কার্যক্রম সমগ্র জেলায় অব্যাহত থাকবে বলে জানান।

মোঃ মাসুদ রানা