প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সমবায় সমিতির চেয়ারম্যান শাহাজাহান পাটোয়ারী, সহ সভাপতি হাবিবউল্ল্যাহ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা (বিআরডিবি) মিলনায়তে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকের সভাপতিত্বে ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লার সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোতালেব হোসেন খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামীম, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম, সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান পাটোয়ারী, মো: হাবিব উল্লাহ খোকন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হিসাব সহকারী বিল্লাল হোসেন  প্রমুখ।
পরবর্তীতে ওই সভায় সমবায় সমিতির সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্ধীতায় শাহরাস্তি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন মুক্তিযোদ্ধা মো: শাহাজাহান পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মো: হাবিব উল্লাহ খোকন।
এছাড়াও পরিচালক হিসেবে নির্বাচিত হন পরীক্ষিত দেবনাথ, হোসনেয়ারা বেগম, শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ও স্বপন।
সভায় ৫০ জন সমবায়ী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন