কচুয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার-দোঘর গ্রামে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি জানান, কয়েকটি চক্র প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলন করছেন।
গত ৫ অক্টোবর শনিবার কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজারের মালিক ও বালু ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিকেলে গুলবাহার-দোঘর গ্রামের ফসলি মাঠ থেকে দুইটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। ড্রেজার মালিক না থাকায় আইনগত ব্যবস্থা করা সম্ভব হয়নি। ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে ।

নিজস্ব প্রতিনিধি