চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের নাছিরপুর গ্রামের অসহায়, হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘ। সোমবার(৭ অক্টোবর) দিনব্যাপী হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগর অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছ ১০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তৈল, ৫ কেজি আলু, ২ কেজি মশারির ডাল, ৫ কেজি আটা, ১ কেজি পেয়াজ,১ কেজি রসুন,। এছাড়াও অসুস্থ রোগীর চিকিৎসা বাবদ ১ জনকে নগদ ৫ হাজার, অন্যজনকে নগদ ১ হাজার টাকা প্রধান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- নাছিরপুর ছাত্র ও যুব উন্নয়ন সংঘের সভাপতি জামসেদ আলম, সহ-সভাপতি আল আমিন,সাধারণ সম্পাদক সানজির রহমান শাওন, যুগ্ম সাধারন সম্পাদক ফেয়ারুল ইসলাম,মোস্তফিজুর রহমান,নেয়ামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন রাজু,অর্থ সম্পাদক সাজেদুজ্জামান নোমান, সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাছান শুভ, উপদেষ্টা আহসান হাবিব ফরহাদ, সাইফুল ইসলাম রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য সংগঠনটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন সামাজিক কাজে অংশ করে আসছে। দ্ররিদ পরিবারের ছেলে-মেয়েদের টাকার জন্য পড়াশোনা যেন বন্ধ না হয় সেজন্য তারা শিক্ষা উপকরনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

নিজস্ব প্রতিনিধি