প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ । ৮:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে ষাটনল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী অবস্থিত পশ্চিম লালপুর এবং চরচার আনি গ্রামের উত্তর পাশে পাড় ঘেঁষে বালু সন্ত্রাসীদের একটি মহল অবৈধ বাল্কহেড ও ড্রেজার দিয়ে রাতের আঁধারে বালু উত্তোল করে বেরিবাধসহ গ্রাম ও ফসলী জমিগুলোকে তীব্র ভাঙ্গনের কবলে নদীগর্ভে বিলিনের হুমকির মুখে ফেলে দেয়ার প্রতিবাদে ষাটনল ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, রুহুল আমিন মিয়াজী, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার নাঈমুর রহমান শাহীন, সালাউদ্দিন মিয়াজী, ইকবাল হোসেন, আল-আমিন, নাজমুল হাসান হুমায়ুন, কাদের বেপারী, মোহাম্মদ হাসান, রাকিবুল আলম সৈকত, তুষার মিয়া, শিহাব সিকদার, ফরহাদ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মেঘনা নদীর ষাটনল ইউনিয়নের বাসিন্দাদের বাধা উপেক্ষা করে  রাতের বেলা অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না।
তাঁরা বলেন, অব্যাহত বালু উত্তোলনে ষাটনল ইউনিয়নসহ নদীর তীরের ১০ গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্কে আছেন।
দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন